বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

তালা ( সাতক্ষীরা) সংবাদদাতা:
“আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সহযোগী মিজেরিওর এর সহযোগীতায়, প্রোমোটিং রাইটস অফ দলিত ইন বাংলাদেশ (পিআরডিবি) প্রকল্পের আওতায় বেসরকারি সংগঠন পরিত্রাণ দিবসটি পালনে নানাবিধ কর্মসূচীর আয়োজন করে। সকালে উপশহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সফিকুল ইসলাম। দলিত নেত্রী স্বরস্বতী দাসের সভাপতিত্ব ও পরিত্রাণ’র কর্মসূচী সমন্বয়কারী মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দলিত কমিউনিটির প্রতিনিধি কংকোনা দাস, পূর্নিমা দাস, দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন এর প্রতিনিধি বিপ্লব মন্ডল, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি জুয়েল সরকার, মনিশংকর হালদার, মধুসুদন দাস, পরিত্রাণ এর প্রতিনিধি দীপক চক্রবর্ত্তী, উৎস দাস, সম্পা দাস, রত্না ও রিপন দাস প্রমুখ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী