বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈষম্যহীন সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তি উদযাপন করার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মীর আবু বকর ও সাধারণ সম্পাদক মোঃ মুনসুর রহমান বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান। কমিটির নেতৃবৃন্দ একটি ভালো উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে অতীত ও বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরের ও দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের প্রাক্তন শিক্ষার্থীরাদের পাশাপাশি শুভানুধ্যায়ীরা হবেন সামিল। তবে গত ৭ ডিসেম্বর ২০২৪ এই কমিটির নেতৃবৃন্দ নিবন্ধন ফি প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে জনপ্রতি ২ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে জনপ্রতি ১ হাজার ৫’শ টাকা নির্ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই কলেজের শুরু থেকে ২০২৩ সাল পর্যন্ত আনুমানিক ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন সমাপ্ত করেছেন। বর্তমানে আনুমানিক ২০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। এরমধ্যে প্রায় ১০ ভাগ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আর্থিকভাবে স্বচ্ছল, বাকিরা দুর্বল ও অস্বচ্ছল। এই নির্ধারিত ফি দিয়ে তাদেরকে রজত জয়ন্তি উৎসবে নিবন্ধন করা অসম্ভব। সেমতে অতিদ্রুত নিবন্ধন ফি সকল পর্যায়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সহনীয় ও গ্রহণযোগ্য করার মাধ্যমে সকল শিক্ষার্থাদের অংশগ্রহণ নিশ্চিত করে বৈষম্যহীন সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তি উদযাপন করার আহবান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ