শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুর রহিম : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্রীড়া শ্রুতিমধুর ভাবগাম্ভীর্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল সাজ সজ্জায় এক মনোরম পরিবেশে অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয় শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশনে প্রধান অতিথিকে স্বাগত জানানো হয়।

অতিথি ও শিক্ষক, শিক্ষিকাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাজ ও ক্যাপ পরিয়ে দেন, স্কাউট দল কর্তৃক প্রধান অতিথিকে অভ্যর্থনা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা জানান, এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া প্রতিযোগীদের মার্চপাস্ট, ডিসপ্লে, ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রধান অতিথি কর্তৃক অভিবাদন গ্রহণ করা হয়।

প্রধান অতিথির হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বক্তব্য দেন ও শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সহ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসময় বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি ও বক্সিং খেলোয়ার আফরা খন্দকার প্রাপ্তি’কে সংবর্ধনা প্রদান করা হয়।

ক্রীড়া শ্রুতিমধুর উপস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শেখ মিফতাহুল জান্নাত।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়