শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানে আক্রমণ করলে ‘কড়া থাপ্পড়’ খাবে যুক্তরাষ্ট্র: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনই কোথাও পৌঁছাতে পারবে না। ইরানের বিরুদ্ধে তাদের হুমকি পূরণ করলে প্রতিপক্ষরা মুখে কড়া থাপ্পড় মারবে।

ইরানের কাছে লেখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন।

খামেনি বলেন, মার্কিন কর্মকর্তাদের জানা উচিত ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করে তারা কিছুই অর্জন করতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে।

শুক্রবার (২১ মার্চ) তেহরানের ইমাম খোমেনি কমপ্লেক্সে সমাজের সকল স্তরের মানুষকে সম্বোধন করে খামেনি আরও বলেন, শত্রুরা ইরানিদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, কিন্তু কোন লাভ হয়নি।

গত চার বছরে ইরানের পরমাণু কর্মসূচি অনেক এগিয়ে গেছে। দেশটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে, ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছয়টি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট। তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির আগ্রহের কথা অস্বীকার করেছে।

দুই সপ্তাহ আগে ফক্স নিউজের মারিয়া বার্তিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে ইরানি নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। এর একদিন পর ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘শেষ মুহূর্তে’ পৌঁছেছে। আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না। খুব শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে।

ট্রাম্পের দূত স্টিভ উইটকফ কয়েকদিন আগে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের (এমবিজেড) কাছে এই চিঠি পৌঁছে দেন। এর একদিন পর এমবিজেডের দূত আনোয়ার গারগাশ তেহরান সফর করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে চিঠিটি হস্তান্তর করেন।

সূত্রগুলো বলছে, খামেনিকে লেখা ট্রাম্পের চিঠির ভাষা ছিল ‘কঠোর’। একদিকে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে, অন্যদিকে ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে তাহলে ‘পরিণতি ভোগ করতে হবে’ বলে হুমকি দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা