শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার প্রস্তুতি সভা

আয়োজনে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়স্থ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অনুপম কুমার অনুপ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রুবেল, সদস্য আয়ুব আলী সরদার, আমিরুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৪ঠা জানুয়ারি ২০২১ (সোমবার) সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৭৩ বছর উদ্যাপন উপলক্ষ্যে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশ্বমানের শিক্ষা ও দেশে-বিদেশের শ্রমবাজারে চাহিদা পূরণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, কর্মমুখি-কারিগরি শিক্ষা সম্প্রসারণ করা, শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করা, শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবস্থা চালু করা ও চাকরির বয়স ৩৫ বছর করাসহ বিভিন্ন দাবিতে বক্তারা আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত