বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রুপিং বা দলীয় সাংবাদিকতায় নষ্ট হচ্ছে সাংবাদিকদের নিজস্ব ভাবমুর্তি

সাংবাদিক মানে সমাজের দর্পন, সাংবাদিক মানে কলম সৈনিক, সাংবাদিক মানে সত্য সন্ধানি। এই যদি হয় সাংবাদিকদের বৈশিষ্ট তাহলে গ্রুপিং সাংবাদিকতা করে কেন নষ্ট করছেন নিজেদের ভাবমুর্তি। সর্ব স্তরের মানুষদের কথা তো একবার ভাবুন সুধী সাংবাদিক বৃন্দরা। যাদের নিয়ে তথ্য চিত্র তৈরী করে সাংবাদিকরা সেই সর্ব স্তরের মানুষদের জায়গা থেকে আস্থার হারিয়ে যাচ্ছে শুধু গ্রুপিং সাংবাদিকতার কারণে শুধু তাই নয় সাংবাদিক গোষ্ঠির মধ্যে ও তৈরী হচ্ছে মত বিরোধ পক্ষপাতিত্ব। এক জন সাংবাদিক যেটিকে ঠিক বলে ভাবছেন অন্যজনের কাছে সেই বিষয়টি ভূল।ভূল কে ভূল ও সঠিক কে সঠিক ভাবে ভাবাই তো সাংবাদিকদের মূল মন্ত্র , তবেই না সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা বজায় থাকবে। সাংবাদিক অঙ্গনে আত্বকলহ সৃষ্টি হবে না মত বিরোধ দেখা দেবে না।

আসুন সাংবাদিক অঙ্গনে ফুল ফোঁটায়। সকল সাংবাদিক বৃন্দরা দল মত নির্বিশেষে এক কাতারে এসে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করি, সমাজ থেকে অন্যায়কে বিতাড়িত করে ন্যায়ের বিজয় ঘটায়।

গ্রুপিং সাংবাদিকতার বিষয়ে দৈনিক জাতীয় কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোশারাফ হোসেন জানিয়েছেন সাংবাদিকতা পেশা একটি স্বাধীন, নিরপেক্ষ ও পবিত্র পেশা তাই সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করা সাংবাদিকদের কাম্য নয় তাই গ্রুপিং সাংবাদিকতা ছেড়ে দেশ ও দশের মঙ্গল কামনায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মনোযোগী হওয়ার উদ্যাত আওহবান করেন।

এই বিষয়ে ৭১টিভির জেলা প্রতিনিধি বরুন ব্যানার্জীর কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন সঠিক এবং নিরপেক্ষ সংবাদ উপস্থাপন করাই সাংবাদিকদের দায়িত্ব। গ্রুপিং বা দলীয় সাংবাদিকতায় সাংবাদিকরা তাদের নৈতিকতার জায়গা থেকে সরে যাচ্ছে যার কারণে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন বাঁধা গ্রস্থ হচ্ছে।তিনি আরও বলেন নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই এক জন দক্ষ সাংবাদিকের পরিচয় বহন করে।

একই রকম সংবাদ সমূহ

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তিনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’

বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন সময় নানা ধরনের সামাজিক সুরক্ষাবিস্তারিত পড়ুন

  • মফস্বল সাংবাদিকদের অবহেলা : কার দায়?
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির বার্তা
  • খাল খনন কর্মসূচি: বাংলাদেশের স্বনির্ভরতার নতুন দিগন্ত
  • যেভাবে মাথাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়
  • জলবায়ুর পরির্বতন : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ
  • আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট
  • পরিবেশগত হুমকির মুখে শহরগুলো
  • গাজী মোক্তার হোসেন: সাংবাদিকতার নিবেদিত প্রাণ
  • মহররম ও আশুরার শিক্ষা-তাৎপর্য
  • দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
  • প্রতিটি শিশু হোক সাবলীল পাঠক