শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ প্রকাশের পর সেই কথিত ব্যাংক কর্মকর্তার দৌড় ঝাঁপ

স্থানীয় দৈনিক পত্রিকাসহ কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর দ্যা ঢাকা মার্কেন্টাইল কো-আপারেটিভ ব্যাংক লি: সাতক্ষীরা শাখার ক্রেডিট অফিসার সাব্বির হোসেন দৌড়-ঝাঁপ শুরু করেছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য ভুক্তভোগীর সাথে সমস্যা সমাধান না করে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার মাধ্যমে চাপ প্রয়োগ করার অপচেষ্টার চালাচ্ছেন। সংবাদ প্রকাশের পর তিনি পর পর একাধিকবার ডেট নিলেও এখনও পর্যন্ত বিষয়টি সমাধানের কোন ব্যবস্থা করেননি।

উল্লেখ্য যে, গত ২৩/০৫/২০২১ ইং তারিখে দ্যা ঢাকা মার্কেন্টাইল কো-আপারেটিভ ব্যাংক লি: সাতক্ষীরা শাখার ক্রেডিট অফিসার মোঃ সাব্বির হোসেনের বিরুদ্ধে স্থানীয় দৈনিক পত্রিকাসহ কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় যে উক্ত সাব্বির হোসেন
কদমতলা বাজারের মেসার্স সৌখিন বস্ত্রালয় এ্যান্ড গার্মেন্টস এর স্বত্বাধিকারী আঃ সবুর এর নামে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ঋন উত্তোলন করে অভিনব প্রতারণা করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, অফিসিয়াল রুলস অনুযায়ি আঃ সবুর এই লোনটি পাওয়ার যোগ্য না হলেও উক্ত ধুরন্তর সাব্বির হোসেন তার স্বার্থসিদ্ধির জন্য অর্থ্যাৎ তার ব্যবহৃত একটি একটি হিরো আই স্মার্ট মটর বাইক আঃ সবুর এর নিকট বিক্রয় করার জন্য সে নিজে বকেয়া এর ৮৬,০০০ টাকা পরিশোধ করে এই লোনটি উত্তোলন করেন। কিন্তু আজও পর্যন্ত ঐ গাড়ীটি আঃ সবুরের নামে এভিডেভিট করে দেয়নি এবং ঐ গাড়িটির বিআরটি বাবদ ৯৭০০/- টাকাও পরিশোধ করছে। সরকারী ভাবে করোনাকালীন সময়ে কোন প্রকার কিস্তি না নেওয়ার কথা না থাকলেও কিস্তির দোহায় ও ঋন পরিশোধ করার করার জন্য চাপ সৃষ্টি করছে আঃ সবুরকে এই কথিত ব্যাংকটি। এহেন পরিস্থিতিতে কাপড় ব্যবসায়ী আঃ সবুর নিরুপায় হয়ে মোঃ সাব্বির হোসেন এর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেছেন, যার জিডি নং- ১০৬৩, তারিখ: ১৯/০৫/২০২১ইং

এ বিষয়ে প্রতারক সাব্বির হোসেন ও করোনাকালীন লকডাউনে ঋন আদায়ে জড়িত থাকায় উক্ত ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী আঃ সবুর ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন