রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে ফিংড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন

সাতক্ষীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টূর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

ফাইনাল খেলায় অংশ নেয় ফিংড়ী ইউনিয়ন পরিষদ দল বনাম ঘোনা ইউনিয়ন পরিষদ দল। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা পায়নি। অবশেষে খেলা গোল শুণ্য হওয়ায় খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ফিংড়ি ইউনিয়ন দল ৫-৪ গোলে ঘোনা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, বাছাই কমিটির সদস্য কিরন্ময় সরকার প্রমুখ। খেলায় মোট ১৪টি দল অংশ নেয়।

খেলা পরিচালনা করেন রেফারী পিপুল খান, সহকারি রেফারী নাজমুল হুদা, হাসনাত জামান, আসাদুর রহমান আসাদ।

এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি