মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাহিত্যিক মনোজ বসুর জন্মদিন পালিত

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রবিবার বিকালে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ সু-সাহিত্যিক মনোজ বসুর ১২০ তম জন্মদিন পালিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মনোজ বসুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঁাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সিদ্ধার্ত বসু ও প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক হুমায়ুন কবির বুলু, শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সদস্য মেহেদি হাসান সুমন, কামরুজ্জামান, নার্গিস পারভীন প্রমুখ।  

উল্লেখ্য ১৯০১ সালে ২৫ জুলাই কেশবপুর উপজেলার ডোঙ্গাঘাটা গ্রামে ঐতিহ্যবাহী বসু পরিবারে সাহিত্যিক মনোজ বসু জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালে ২৭ ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- বঙ্গলক্ষি ও বিচিত্রা, উপন্যাস- নিশি কুটুম্ব, ভুলিনাই, সৈনিক ও বাঁশের কেল্লা, গল্প- বনময়ুর ও নববাধ, ভ্রমণ কাহিনী- চীন দেখে এলাম ও নূতন ইউরোপ নূতম মানুষ সোভিয়েতের দেশে, নাটক- নূতন প্রভাত, বিপর্যয় ও রাখিবন্ধন শেখ লগ্ন।

তিনি দেশে বাংলা একাডেমি ও নরসিংদাস পুরস্কার পেয়েছেন। তাছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত শরৎচন্দ্র পদক ও পুরস্কার এবং অমৃতবাজার পত্রিকা প্রদত্ত মতিলাল ঘোষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে