শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সনাতন-ইসকন দ্বন্দ্ব: ঠাকুরগাঁওয়ে মন্দির ও আশপাশে ১৪৪ ধারা

সনাতন ধর্মালম্বী ও ইসকন অনুসারীদের দ্বন্দ্বের জেরে ঠাকুরগাঁওয়ে মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল ছয়টা থেকে সদর উপজেলার আউলিয়াপুর শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরকে কেন্দ্র করে দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদরের আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। একইস্থানে দুপক্ষের অনুসারীরা পূজা উদযাপনের চেষ্টা করে। এতে যে কোনো মুর্হূতে সংর্ঘষের আশঙ্কা রয়েছে। তাই গেল ১২ বছর ধরেই পূজার আগের দিন থেকে মন্দির আশাপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এসময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।

এর পর থেকে সেখানে আলাদা আলাদাভাবে পক্ষ বিপক্ষের লোকজন প্রতিমা তৈরি করে উৎসব পালন করে। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কোনো পক্ষকেই পূজা উদযাপন করতে দেওয়া হয় না প্রশাসনের পক্ষ থেকে।

দুপক্ষের মামলা চলমান থাকায় জেলা প্রশাসনের মিটিংয়ে বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ১২ বছর ধরে সমস্যার সমাধান হয়নি।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে বিরোধ চলমান রয়েছে। তাই ঘটনার পুনরাবৃত্তি এবং আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সূত্র: সময় টিভি নিউজ

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়