বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে আবারো বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ : স্বাস্থ্য অধিদফতর

দেশ যখন দক্ষিণ আফ্রিকার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের শঙ্কায় তখন স্বাস্থ্য অধিদফতর জানাল, দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে করোনা সংক্রমণের ৫২তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) নতুন করে সংক্রমণ বেড়েছে ৪৮.১ শতাংশ। একইসঙ্গে মৃত্যুও বেড়েছে ৪১.৭ শতাংশ।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত দেশে ১ লাখ ৩২ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন।

তবে পূর্ববর্তী সপ্তাহে (২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) ১ লাখ ২৬ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ২ হাজার ১৭০ জনের। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ১২ জন।

এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে। সোমবার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এসময়ে নতুন করে আরও ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ১৪০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৯৮০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।

এর আগে, রোববার (২ জানুয়ারি) দেশে করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা যান। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হন ৫৫৭ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ২ হাজার ৯৫২ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৬১২ জন।

এর আগে রোববার (২ জানুয়ারি) বিশ্বে মারা গিয়েছিল ৩ হাজার ৮৭৫ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিল ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন। অর্থাৎ, গতকালের তুলনায় আজ আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯০১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ৩১৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ৫৯ জন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী