বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বাংলা সনের মাঘ মাসের প্রথম দিনে জেঁকে বসেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম শীতল বাতাস ও ঘন কুয়াশায় মোড়ানো এ জেলায় তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নেমে এসেছে। তাপমাত্রা উঠানামা করার কারণে চরম বিপাকে পড়ছেন জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর দিকে হিমালয়ের অবস্থান থাকায় শীত মৌসুমে পঞ্চগড়ে তাপমাত্রা উঠানামা করে। যার কারণে এ জেলায় কনকনে শীত অনূভুত হয় এবং তাপমাত্রাও নিচের দিকে নেমে আসে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুকনো থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করে। রাতে ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পুরো জেলা। কনকনে শীতের কারণে সময়মতো কাজে যেতে পারে না শ্রমিকরা। অনেক সময় দেখা দেয় শ্রমিক সংকট। কুয়াশার কারণে বোরো বীজতলা, গম ও আলু খেতে ক্ষতির আশঙ্কা থাকে।

তেঁতুলিয়া উপজেলার দেবমগড় ইউনিয়নের নিজবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, কয়েক দিন থেকে আমাদের এলাকায় খুব শীত পড়ছে। আমরা ঠিকমতো কাজ করতে পারছি না।

একই কথা বলেন জেলার সদর উপজেলার সাতমেড়া এলাকার কৃষক সাইদুল ইসলাম। তিনি বলেন, ঘন কুয়াশা ও কনকনে শীত অনুভূত হওয়ায় আমরা কৃষিকাজ করতে পারছি না। সকাল সকাল আমাদের কাজ বেশি থাকলেও শীতের কারণে তা ব্যাহত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজকে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী