শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সময়ের মতোই সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে না কি সবাই ফিরতে পারবে ক্লাস-পরীক্ষায় তা দুই-তিনদিনের মধ্যেই জানা যাবে। মহামারি করোনা শনাক্ত ও মৃত্যুহারের ওপর সবকিছু নির্ভর করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১২ ফেব্রুয়ারি)‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এ হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সে জন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না। আগামী দুই-তিন দিন পর জাতীয় কমিটির বৈঠক হবে। এরপর সিদ্ধান্ত হবে ছুটি বাড়বে কি না।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শাবিপ্রবির অচলবস্থা কাটিয়ে উঠতে পেরেছি। শাবিপ্রবির সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক, প্রশাসন, শিক্ষার্থী সবাইকে এগিয়ে আসতে হবে। আশা করছি, সেখানে একদম স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

এরইমধ্যে শিক্ষামন্ত্রীর পরামর্শে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এদিকে শুক্রবার রাতে শিক্ষামন্ত্রী ক্যাম্পাস ত্যাগের পর গোলচত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রীর কাছে ৮টি দাবি উপস্থাপন করার বিষয়টি জানান শিক্ষার্থীদের প্রতিনিধি ইয়াসির সরকার।

তিনি বলেন, আমরা শিক্ষামন্ত্রীর কাছে ৮টি দাবি জানিয়েছি। এর মধ্যে আমাদের প্রধান দাবি, উপাচার্যের পদত্যাগ ছাড়া বাকি সবগুলো ইতিবাচকভাবেই নিয়েছেন মন্ত্রী। এগুলো দ্রুত পূরণের আশ্বাসও দিয়েছেন তিনি। উপাচার্যের অপসারণ যেহেতু তার এখতিয়ারভুক্ত নয়, তাই বিষয়টি তিনি আচার্যকে (রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ) অবহিত করবেন বলে জানিয়েছেন।

এদিকে উপাচার্যের পদত্যাগের দাবির মধ্যেই এবার দায়িত্ব পাওয়ার একদিন পর নবনিযুক্ত প্রক্টরের অপসারণ দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

অন্যদিকে উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন একদিনের জন্য স্থগিতের ঘোষণাও দিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী