শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তি তার স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে ফতুল্লার শাসনগাও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিক অভিযুক্ত আতাউর রহমানকে গ্রেফতার করেছে। নিহত মমতাজ বেগম (৬০) শাসনগাও এলাকার বশির উদ্দিনের মেয়ে।

মমতাজ বেগমের চাচাতো ভাই আল মামুন জানান, আতাউর রহমানের বাড়ি রংপুর জেলায়। সে মমতাজ বেগমের শাসনগাওয়ের বাড়িতে ভাড়া থাকতেন। আর ভাড়া থাকাকালীন সময় ১০ বছর পূর্বে প্রেমের সম্পর্কে জড়িয়ে মমতাজ বেগমকে আতাউর বিয়ে করে। আতাউরের চেয়ে মমতাজ বয়সে বেশি।

এখন পর্যন্ত তাদের সংসারে কোন সন্তান হয়নি। মমতাজ বেগমরা ৩ বোন ৩ ভাইয়ের মধ্যে সে চতুর্থ। বাবার সম্পত্তিতে মমতাজ তার স্বামীকে নিয়ে বসবাস করতেন।
তিনি আরও জানান, যখন টাকার প্রয়োজন হয় তখনই মমতাজের সঙ্গে আতাউর ঝগড়া করতেন।

গতকাল রবিবার রাতেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। আজ সোমবার সকালে ফের ঝগড়া করে মমতাজকে মারধর করে হত্যা করে তিনি পালিয়ে যান। তখন পুলিশ খবর পেয়ে আতাউরকে পুলিশ গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যার অভিযোগে আতাউরকে গ্রেফতার করা হয়েছে। সে রংপুর জেলার কোতয়ালী থানার শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে।

মমতাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক