শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথমবারের মতো হিলি বন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতের সরিষা

প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি করা হয়েছে। দেশের বাজারের সরিষার তেলের চাহিদা মেটাতে মূলত বিভিন্ন স্থানের অয়েল মিলগুলো এসব সরিষা আমদানি করছে বলে জানিয়েছেন আমদানি কারকরা।

স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে চলতি বছরের ১৪ই মার্চ প্রথমবারের মতো ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়। ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আমদানি করা হচ্ছে। গাইবান্ধার মামা ভাগনা অয়েল মিল ও জামাই ভ্যারাইটি স্টোর এসব সরিষা আমদানি করছে। প্রতিটন সরিষা এক হাজার ৫০ মার্কিন ডলার থেকে শুরু করে এক হাজার ৮০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর দিয়ে এখন পর্যন্ত ৫৮৭ টন সরিষা আমদানি হয়েছে। এসব সরিষা দেশের বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।

সরিষা আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট আহমেদ কবির বাবু বলেন, বন্দর দিয়ে আগে সরিষা না এলেও সম্প্রতি হিলি দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে সরিষা আমদানি করেছেন আমদানিকারকরা। দেশে সয়াবিন তেলের ঊর্ধ্বমুখী অবস্থার কারণে সরিষার তেলের ওপর চাপ বাড়ায় চাহিদা বেড়েছে। কিন্তু পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় ও দাম বেশি থাকায় চাহিদা মেটাতে আমদানিকারকরা এই সরিষা আমদানি করছেন। যতদিন পর্যন্ত দেশের বাজারে এই সরিষার চাহিদা থাকবে ততদিন পর্যন্ত সরিষা আমদানি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন আমদানিকারকরা। তবে বর্তমানে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান সিঅ্যান্ডএফ এজেন্ট।

হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, হিলি দিয়ে সম্প্রতি ভারত থেকে সরিষা আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। সম্পূর্ণ শুল্কমুক্ত পণ্য হিসেবে সরিষা আমদানি করা হচ্ছে। যেহেতু এটি নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাই বন্দরে আসামাত্র দ্রুত ছাড়করণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে অন্যান্য পণ্যের সঙ্গে নতুন করে সরিষা আমদানি শুরু হয়েছে। এতে করে বন্দরের দৈনন্দিন আয় যেমন বেড়েছে তেমনি বন্দরে কর্মরত শ্রমিকদের আয় আগের তুলনায় বেড়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি