মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাইবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালালো আসামি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ পিকআপ থেকে নামানোর সময় হাতকড়াসহ পালিয়ে গেছেন নারী অপহরণ মামলায় গ্রেফতার সামিউল ইসলাম(২৭) নামে এক আসামি।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। এছাড়া এঘটনায় কর্তব্যে অবহেলার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে মঙ্গলবার ভোরে গোবিন্দগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। পলাতক আসামি সামিউল উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, সামিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা রয়েছে। গোপন খবরে তাকে চাঁদপুরের মতলব থেকে গ্রেফতার করা হয়। আসামিকে নিয়ে আজ ভোরে গোবিন্দগঞ্জ এসে পৌঁছে পুলিশ। পরে থানার সামনে পুলিশ পিকআপ থেকে আসামিকে নামানোর সময় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান সামিউল।

অপহরণের শিকার মেয়ের বাবা মো. খলিবর জানান, তার বড় মেয়ে রূপালী বেগমের সঙ্গে পাঁচ বছর আগে সামিউলের বিয়ে হয়। কিন্তু কিছুদিন থেকে তার ছোট মেয়ের (নবম শ্রেণির ছাত্রী মেয়ে রুমানা খাতুন) ওপর কুনজর পড়ে সামিউলের। নিজ শ্যালিকাকে প্রেম নিবেদন করলে অসম্মতি জানিয়ে নিজ পরিবারকে বিষয়টি জানায় রুমানা। এতে খলিবর প্রশ্ন তুললে জামাই সামিউল মেয়েটিকে অপহরণের হুমকি দেন।

পরে গত ১২ মে তারিখে স্কুল থেকে ফেরার পথে রুমানাকে অপহরণ করে মোটরসাইকেলযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যান সামিউল।

২৭ মে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ চাঁদপুর জেলার মতলব থেকে রুমানাকে উদ্ধার এবং আসামি সামিউলকে গ্রেফতার করে।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর