শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বশেমুরবিপ্রবিতে প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে শিক্ষক নিয়োগ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং ইংরেজি বিভাগে দুই শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়টিতে এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতর থেকে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়ায় সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ এবং উচ্ছাস প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থী থেকে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন,ইংরেজি বিভাগের ১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঈনুল ইসলাম শাওন এবং বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্বী সাহা।মঈনুল ইসলাম শাওনের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া গ্রামে এবং নড়াইল জেলার সদর থানার উরানিগ্রামের মেয়ে হলেন তন্বী সাহা।

এদিকে,শিক্ষার্থী হতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন নিয়োগপ্রাপ্তরারাও। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত করতে চান তারা।

প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ অভিবাদনে ভাসছেন শিক্ষার্থীদ্বয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার