বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে প্রভাষক মাহমুদার বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে গত রবিবার (১২ জুন) দিবাগত রাত্রে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক মাহমুদা পারভীনের দ্বিতল ভবনের একটি কক্ষ।

ঘটনাটি ঘটেছে মাহমুদা খাতুনের পৈত্রিক নিবাস কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর (বালিয়াডাংগা) গ্রামে।

মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী সরদারের একমাত্র কন্যা প্রভাষক মাহমুদা পারভীনের পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৪ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনটির একটি কক্ষ আগুনে পুড়ে সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে গিয়েছে।

তবে স্থানিয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস কালিগঞ্জ ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অন্য কক্ষগুলো তেমন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গেছে।

মাহমুদা পারভীন জানান, তিনি স্ব-পরিবারে রাজধানী ঢাকাতে অবস্থান করছিলেন। বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল কিন্তু নিচতলার পুড়ে যাওয়া কক্ষের জানালা খোলা ছিল। রাত্র আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে প্রতিবেশী রেজাউল সরদার ও তার স্ত্রী ময়না খাতুন নিচতলার কক্ষে আগুনের সুত্রপাত দেখতে পান এবং তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিস কালিগঞ্জ ইউনিটকে খবর দিলে তারা ৩ টার দিকে দূর্ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তবে ততক্ষনে একটি কক্ষ সম্পূর্ণ রুপে পুড়ে মূল্যবান আসবাবপত্র সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

কালিগঞ্জের ফায়ার সার্ভিস কর্মকর্তারা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

তবে স্থানীয় বাসিন্দা বুরুজ সরদার সহ অনেকে বলেন, আগুন লাগার খবর পেয়ে যারা প্রথম দিকে এসেছে তারা সবাই জানালার কাছেই আগুনের তিব্রতা লক্ষ্য করেছেন। এ কারনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত নাকি শত্রুতা বসত বাইরের খোলা জানালা দিয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তা খতিয়ে দেখতে হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর