শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৌলতদিয়া ফেরিঘাটে গাড়ির অপেক্ষায় ফেরি

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার থেকে সর্বসাধারণের জন্য যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে সোমবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেই যানবাহনের চাপ।

দৌলতদিয়া ঘাট প্রথম ও দ্বিতীয় দিনেই হারিয়েছে তার চিরচেনা রূপ। স্বস্তিতে পারাপার হচ্ছেন সব ধরনের যানবাহন। এমনকি গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে ফেরিকে।

সোমবার (২৭ জুন) সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটের কোথাও যানবাহনের সারি নেই। দৌলতদিয়ার সচল থাকা পাঁচটি ফেরিঘাট রয়েছে ফাঁকা। তবে মাঝেমধ্যে দুই-একটি করে পরিবহন ও দুই-একটি কাভার্ড ভ্যান, ট্রাক ফেরিতে উঠছে।

এক একটি ফেরি ঘাটে ৪০ থেকে ৫০ মিনিট অপেক্ষা করে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এখন আর ফেরির জন্য মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে না। যানবাহনগুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।

সকালে কার্ভাডভ্যান চালক আব্দুল্লাহ মিয়া বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন হওয়াতে দৌলতদিয়া ঘাট ফাঁকা হয়ে গেছে। আজ কোন যানবাহনের ভিড় নেই। কুষ্টিয়া থেকে ছেড়ে এসে সরাসরি দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠে যেতে পারলাম। যা আগে কখনো সম্ভব ছিল না।’

কেরামত আলীর ফেরির লস্কর মো. শুকুর আলী বলেন, এপার ওপারে কোথাও গাড়ির চাপ নেই, দুই পারেই ফাঁকা। যেখানে একটি ফেরি লোড হতে সময় লাগতো ১৫ থেকে ২০ মিনিট। আজ একটি ফেরি লোড হতে সময় লাগছে ৪০ থেকে ৫০ মিনিট। কারণ ঘাটে যানবাহন খুবই কম। গাড়ির জন্য প্রতিটি ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান টেলিফোনে বলেন, স্বপ্নের সেতু চালু হওয়ায় আমাদের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার কমেছে, কোন ধরণের দুর্ভোগ ছাড়া যানবাহনগুলো পার করতে পারছি। এখন এখান থেকে রাজস্ব কিছুটা কম আদায় হবে। তবে দুই-এক মাস পরে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়