শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উত্তরণ’র ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা

সাতক্ষীরায় উত্তরণ’র ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা ভিজিটাল কনফারেন্স রুমে উত্তরণ’র ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় উত্তরণ সাতক্ষীরার সমন্বয়কারী মো. মনিরুজ্জামান জমাদ্দার’র সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সরকারের পাশা পাশি এনজিওসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাল্য বিবাহ, স্যানিটেশন, শিক্ষা সহায়তা, দারিদ্রতা বিমোচনসহ সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উত্তরণ এনজিও কাজ করে যাচ্ছে। অসহায় সাধারণ মানুষের সেবায় উত্তরণ তার কর্মকান্ড আরো প্রসারিত করার আহবান জানান এমপি রবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সাংবাদিক মিজানুর রহমান, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, সাতক্ষীরা পৌরসভার নগর উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বিবাহ রেজিস্ট্রার মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। মাল্টিমিডিয়া প্রজেক্টর’র মাধ্যমে অবহিতকরণ সভায় প্রজেক্ট বিষয়ে উপাস্থাপন করেন উত্তরণ’র সাতক্ষীরার প্রকল্প ব্যবস্থাপক মো, সৈয়দ আহমেদ ও পাবলিক হেলথ কো-অর্ডিনেটর রায়হান কবীর। উত্তরণ’র ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, কাজী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ’র টেকনিক্যাল অফিসার লায়লা পারভীন হিমেল।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়