শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তরায় অবৈধ বার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ গ্রেফতার ৩৫

রাজধানীর উত্তরায় একটি অবৈধ বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তরা) বিভাগ বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- আবু সালেহ (৩৮), মো. মোহন (২১), মুকুল (৪০), মো. সিব্বির আহম্মেদ (২৫), রাসেল (২৪), আবুল কাসেম মিন্টু (৪২), নাহিদ দারিয়া (২০), শান্ত ইসলাম (২২), আলিম উদ্দিন (২৪), জালাল উদ্দিন (৩২), সাজ্জাদ হোসেন (২৭), রহমত আলী (২৫), খালেক সাইফুল্লাহ (২৭), ইমরান (৩৯), মো. সাহান শেখ (২৪), মো. মোফাজ্জেল (৫০), ওবায়েদ মজুমদার (২৪), ইবাদত খান (৩২), রাইস উদ্দিন (২৫), রায়হান (২১), মো. রুবেল (২৮), রিফাত (১৮), ফয়সাল (২২), শরিফুল ইসলাম (১৮), রাসেল (১৮), জাহিদ হাসান (১৮), রওশন জামিল রাসেল (৩০), হুমায়ুন কবির (২৫), তোফাজ্জেল হোসেন (২০), মো. রিয়াদ হোসেন (২৪), আল আমিন (৩১), কাইয়ুম (২২), নয়ন দাস (২৮), শাওন দাস (২২) ও মাহমুদুল হাসান (২১)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৫৮ বোতল বিদেশি মদ এবং ৬ হাজার ৫টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

ডিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তরা) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকরামুল হোসেনের নেতৃত্বে রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম এবং তুরাগ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালিত হয়। বিমানবন্দর গোলচত্বর এলাকায় অবস্থানকালে ডিবি উত্তরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরার-১৩ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ রোডের ৩৯ নম্বর বাসার ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার মজুত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবৈধ দেশি-বিদেশি মদ ও বিয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের