Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল

শাহ জাহান আলী মিটন : সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক ইসারুল ইসলাম, মো. অলিউল্লাহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যানগাড়ি এবং পৌর সভা ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম এর সভাপতিত্বে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৫টি ভ্যান গাড়ি ও ৯ হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া কলারোয়া পৌরসভার সহযোগিতায় সাব-রেজিস্ট্রিবিস্তারিত পড়ুন
চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন’ প্রতিপাদ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ করা এবং সড়কে চালক-পথচারীদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করতে বিআরটিএ, পুলিশের ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে রোডবিস্তারিত পড়ুন
নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী

নিজস্ব প্রতিনিধি: উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পুনর্বহাল হয়েছেন আব্দুল মালেক গাজী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পুনরায় নিজের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি প্রতিষ্ঠানের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সাতক্ষীরার সর্বস্তরের জনগণকে এক হয়ে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। আদালত ও বিদ্যালয় সূত্র জানায়, গত আগস্ট মাসে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকবিস্তারিত পড়ুন
তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.বিস্তারিত পড়ুন
সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। এরই ধারাবাহিকতায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণেবিস্তারিত পড়ুন
সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা আশাশুনী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আশাশুনী উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব শরিফ ইমরান টিটো-এর নেতৃত্ব সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল উপস্থিত ছিলেন উপজেলা জাসাসেরবিস্তারিত পড়ুন
মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়ে নিজেই স্ত্রীকে সেই প্রতিবেশীর সঙ্গে মোবাইল ফোনে বিয়ে দিয়েছেন। সেই বিয়ের কাবিননামায় সাক্ষী হিসেবে স্বাক্ষরও করেছেন। এরপর চলছিল পারিবারিক কলহ ও নিজের সঙ্গে যুদ্ধ। ঘটনার সপ্তাহ দু-এক পর মিলল ওই যুবকের ঝুলন্ত মরদেহ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের নাম আব্দুল্লাহ মিথুন (২৮)।বিস্তারিত পড়ুন
তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ১৫০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস, তালা এবং রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এসব কিট দেওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের হাতে ডেঙ্গু টেস্ট কিটগুলো তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলা সোনার বাংলা চাইনিজ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আরা’র আয়োজনে ‘রেসপন্স, এনগেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং ফর এক্সক্লুডেড উইমেন’ প্রকল্পের আওতায় এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

