শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, এবার প্রায় ১২ লাখ শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে। এদের মধ্যে
ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে দুই লাখ ৮৮ হাজার ২৯৮ জন রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে কলেজে ভর্তি হতে সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন।

জানা গেছে, প্রথম ধাপে আবেদন করেও ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হয়নি ৬৪ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন জিপিএ-৫ প্রাপ্ত রয়েছে। ভালো কলেজগুলোতে আসনের অতিরিক্ত আবেদন হওয়ায় তারা প্রথম ধাপে পছন্দের কলেজে ভর্তির সুযোগ পায়নি। তবে তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে।

শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসাথে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। এছাড়াও ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও (http://www.xiclassadmission.gov.bd/) একাদশ শ্রেণিতে ভর্তির ফল জানা যাবে।
গত ৯ আগস্ট সকাল সাতটা থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হয়। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। একাদশ শ্রেণিতে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের ভর্তির ১ম দফায় অনলাইনে আবেদন গ্রহণ ৯ আগস্ট থেকে শুরু হয়ে ২০ আগস্ট শেষ হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়।
শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে ১ম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।
জানা গেছে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ৯৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী।
সে হিসেবে এসএসসি ও দাখিল পাস করেছে ১৫ লাখ ৯৪ হাজার ৯২৮ জন। যাদের মধ্যে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

বাংলাদেশের উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নেবিস্তারিত পড়ুন

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য। বিএনপিরবিস্তারিত পড়ুন

মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর

ওয়ান ইলেভেনের বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিতবিস্তারিত পড়ুন

  • ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির