বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা মহিলা কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছে অদম্য মেধাবী দুই শিক্ষার্থী

সাতক্ষীরার তালা মহিলা কলেজ থেকে দুই অদম্য মেধাবী শিক্ষার্থী প্রিতু ও মারুফা মেডিকেলে চান্স পেয়েছে। মঙ্গলবার (৫এপ্রিল) ব্যাচেলর অফ মেডিকেল অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

তালা মহিলা কলেজ থেকে সুপ্রিতা রায় প্রিতু ৭৮.৫ টেস্ট স্কোর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে এবং মারফা খাতুন ৭৪ টেস্ট স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

সুপ্রিতা রায় প্রিতু বলেন, ছোট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। বাবা-মা, শিক্ষক সহ এই দীর্ঘ পথে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মারুফা খাতুন বলেন, তালার জেয়ালা নলতার মৎস্যজীবি মো. আজিত বিশ্বাস ও গৃহিণী তাছলিমা বেগমের তিন কন্যার মধ্যে প্রথম সন্তান আমি। বাবা মায়ের অভাবেব সংসারে বড় হয়েছি। বাবা মা কষ্ট করে পড়াশুনা করিয়েছেন। মেডিকেলে চান্স পেয়েছি। সামনে ডাক্তারি পড়া নিয়ে এখনই চিন্তিত হয়ে পড়েছি। সবাই বলছে ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তারি পড়া শেষ করে তালাবাসির সেবা করতে পারি।

তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন,২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় কলেজের কৃতি ছাত্রী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সুপ্রিয়া রায় প্রিতু রাজশাহী মেডিকেল কলেজ সাফল্যের সহিত উর্ত্তীর্ণ হয়েছে। আমরা সবাই খুব খুশি হয়েছি। আমরা চাই তারা পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে দেশ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন