শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকাল ১০ টায় দেবহাটা সদরে অবস্থিত বিবিএমপি ইনস্টিটিউশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ জানান, প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৭৭ জন শিক্ষার্থী তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে যথাক্রমে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতিটি গ্রুপ ও বিষয় থেকে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান ও সহকারী শিক্ষক গাজী আব্দুল্লাহ আল হাসান, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন ও গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত