রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই নারীসহ ৪৩ সাঁতারু

বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই নারীসহ ৪৩ সাঁতারু।

তাদের মধ্যে মধ্যে একজন বিদেশি ও ২ পুলিশ কর্মকর্তাও ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্ পরীর দ্বীপ জেটি থেকে শুরু করেছিল সাঁতারুরা। বঙ্গোপসাগরের বাংলা চ্যানেলের ১৬ কিলোমিটার পথ সাঁতরে সাঁতারুরা পৌঁছান সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে।

১৫তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক ছিল ‘অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।’

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বঙ্গোপসাগরের এ স্রোতধারাটির নাম ‘বাংলা চ্যানেল’।

আয়োজকরা জানান, বাংলা চ্যানেল পাড়ি দেয়ার এই সাঁতার আয়োজনটি গত মার্চ মাসে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়ে উঠেনি। এবার চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এই আয়োজন করা হচ্ছে। সাঁতারুরা ফ্রি হ্যান্ড সুইমিং করেন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী নৌকা ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের সার্ভিস বোট ও ডুবুরিরা প্রস্তুত ছিল।

২০০৬ সাল থেকে প্রতিবছর এই আয়োজনটি হয়ে আসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল হিসাবে পরিচিত ১৬.১ কিলোমিটার সাগরপথ সাঁতরে পাড়ি দিতে নাম লিখিয়েছেন ৪০জন জলমানব। এরমধ্যে তিনজন ছাড়া বাকিরা সবাই সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে সাঁতার শুরু হয়। ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার আয়োজনে ১৫তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় একজন ফরাসি নাগরিক, দুইজন নারী ও দুইজন পুলিশ কর্মকর্তা ছিলেন।

এবারের প্রতিযোগিতায় ৩ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে দ্রুততম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেয়ার রেকর্ড করেছেন রাব্বি রহমান। এছাড়া ৩ ঘণ্টা ৩১ মিনিট সময় নিয়ে ঢাকসুর সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেল দ্বিতীয় এবং ৩ ঘণ্টা ৩৫ মিনিট সময় নিয়ে সুজা মোল্লা তৃতীয় হয়েছেন। এছাড়া দুই নারী প্রতিযোগী মৌনতা আফরিন ও সোমা রয় সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

ষড়জ অ্যাডভেঞ্চার’র নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এ আয়োজন করা হয়েছে। এটি আমাদের ১৫তম আসর। শুরু থেকে প্রতিটি আসরে আমি অংশ নিয়েছি এবং সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়েছি। এবারও আমিসহ আরও ৪৩ জন প্রতিযোগী বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এরমধ্যে ৪০ জন সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

প্রতিযোগী দলের নারী সদস্য ও বুয়েট শিক্ষার্থী সোমা রয় বলেন, প্রথমবার বাংলা চ্যানেল পাড়ি দিতে এসে সফল হয়েছি। এখন আরও বড় সাফল্যের পেছনে ছুটতে হবে।

দ্রুত সময়ে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড করা রাব্বি রহমান বলেন, ‘বিশ্ব জয়ের স্বপ্ন দেখছি আমি। আমার টার্গেট ছিল যে কোনও মূল্যে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে জয়ের স্বাদ নিতে হবে। আল্লাহ আমার সেই আশাপূরণ করেছেন। আগামীতে আরও বড় বড় অ্যাডভেঞ্চারে অংশ নিতে চাই। আমি আরও এগিয়ে যেতে চাই।’

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি