শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো বাড়তে পারে

অডিট দুর্বলতায় জালিয়াতি: যশোর শিক্ষা বোর্ডের সাত কোটি টাকা লোপাট!

যশোর শিক্ষা বোর্ডে একের পর এক উদঘাটিত হচ্ছে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা। এ নিয়ে চার ধাপে ৩৮টি চেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। অভ্যন্তরীণ ও সরকারি অডিটের দুর্বলতায় জালিয়াতির ঘটনা ঘটছে। লোপাটকৃত অর্থের পরিমাণ আরো বাড়তে পারে ধারণা বোর্ড কর্তৃপক্ষের। তাই প্রকৃত চিত্র উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি তাদের।

গত ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষার সময় প্রথম জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এদিন ৯টি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ২ কোটি টাকার তথ্য উদঘাটিত হয়। এরপর দ্বিতীয় ধাপে প্রায় ১৬ লাখ, তৃতীয় ধাপে ২ কোটি ৪৩ লাখ টাকা ও সবশেষ গত রোববার উদঘাটিত হয় আরও প্রায় এক কোটি ৮৩ লাখ টাকার জালিয়াতির তথ্য।

এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম। কৌশলে চেক বিলের গ্রাহকের নাম পরিবর্তন করে টাকা হাতিয়ে নিতেন তিনি। এ কাজে তাকে সহযোগিতা করেন বোর্ডের নিয়মিত ঠিকাদার শরিফুল ইসলাম বাবু।

যশোর শিক্ষা বোর্ডের হিসাব ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক বলেন, বর্তমানে আমরা সব চেক খতিয়ে দেখছি। আমরা দেখেছি ২০০ টাকার চেকের ওপর সে জালিয়াতি করেছে কয়েক লাখ টাকা। এ জন্য আমরা সবকিছু খতিয়ে দেখছি।

বোর্ডে কর্মরত বিভিন্ন শাখার কর্মচারীরা জানান, নিরপেক্ষ তদন্ত হলে শুধু সাত কোটি নয় আরও বেশি অঙ্কের জালিয়াতির তথ্য পাওয়া যাবে।

এদিকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আমীর হোসেন মোল্লার নাম অর্থ আত্মসাতের মামলায় উল্লেখ থাকলেও তার দাবি, জালিয়াতি কর্মকাণ্ডের তথ্য তার তৎপরতায় বেরিয়ে এসেছে।

বোর্ডের তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছর থেকে চলতি অর্থ বছর পর্যন্ত চেকের মাধ্যমে প্রায় তিনশ’ কোটি টাকার লেনদেন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল