নভেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এনামুল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ মোঃ আবুল কাশেম। লিখিত অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, গত ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে তাঁর অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই বিবাদী তাঁর জমিতে থাকা পাকা ধান কেটেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গেটস ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় আভাস, স্ট্রিট চাইল্ড, কোস্ট ফাউন্ডেশন এবং ‘বিন্দু’ নারী উন্নয়ন সংগঠন এ ওয়ার্কশপের আয়োজন করে। লার্নিং এন্ড শেয়ারিং ওয়ার্কশপটির মূল উদ্দেশ্য ছিলো প্রকল্পের নারীকৃষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জন, সফলতা ও চ্যালেঞ্জসমূহ বিনিময় করা। লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর আয়োজনে এবং দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জলবায়ু অভিযোজন কৃষি চর্চা বাড়ানোর লক্ষ্যে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে প্রত্যেককে ১০ ধরনের লবণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।বিস্তারিত পড়ুন
নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডি.বি. (ধুলিহর-ব্রহ্মরাজপুর) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সাফল্য এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ইউএনও বিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষাগত ফলাফল সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন
দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সখিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ লাখ টাকা বরাদ্দে ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদ এই কর্মসূচি বাস্তবায়ন করে। সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন দেবহাটাবিস্তারিত পড়ুন
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’বিস্তারিত পড়ুন
দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উত্তর সখিপুর পিলের মাঠ এলাকায় চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ, মিয়ারাজ হোসেনসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামেবিস্তারিত পড়ুন
সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র্যালি

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, বিষ দেওয়া মাছের বেচাকেনা প্রতিরোধ এবং জলজ প্রাণবৈচিত্র্য ও বননির্ভর মানুষের জীবিকা রক্ষায় সাতক্ষীরার শ্যামনগরে জনসচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ‘বিষ দিয়ে মাছ ধরবো না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দিবো না, বিষ দেওয়া মাছ ক্রয় করবো না’- এই তিনটি অঙ্গীকারকে সামনে রেখে সুন্দরবন রক্ষায় সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় কলবাড়ী মৎস্যবিস্তারিত পড়ুন

