বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হচ্ছে। পাশাপাশি ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা করা হয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় পর্যটক ভিসার নাম পরিবর্তনবিস্তারিত পড়ুন
তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্য রয়েছে বিশেষ ঋণ সহায়তার সুযোগ। নতুন উদ্যোক্তা তৈরি এবং আত্মকর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ। এ অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করার পাশাপাশি বিদ্যমান উদ্যোগও সম্প্রসারণ করা যাবে। তবে ঋণ পেতে হলে আবেদনকারীকে নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি জমা দিতে হবে বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা। ঋণ ও অনুদান পাওয়ার জন্য তরুণ উদ্যোক্তাদের বয়সসীমা সর্বোচ্চবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি

‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। একই পোস্টে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগে নুসরাতের বাড়ি পুড়ে যাওয়ার দুটি ছবি পোস্ট করেন তিনি। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মাহমুদাবিস্তারিত পড়ুন
নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। একই সঙ্গে জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবিদুল ইসলাম খান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারওবিস্তারিত পড়ুন
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)বিস্তারিত পড়ুন

