শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরাতে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন কৃষি চর্চা বাড়াতে এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় ৮জন কৃষকদের নিয়ে ওরিয়েন্টেশন ও কৃষি উপকরণ হস্তান্তর করা হয়েছে।
বুধবার(১১ নভেম্বর, ২০২৭) সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশনের বাস্তবায়নে ও সিসিডিভি এর গারিগরি সহায়তায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার বিলকিচ খাতুনের বাড়িতে কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও কৃষি প্রযুক্তি সহ কৃষি উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মঞ্জুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আফতাব হোসেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন, সিসিডিভি-পিসিআরসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টীভ রায় রূপন, ফেইথ ইন এ্যাকশনের সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, সিসিডিভি-পিসিআরসি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, ফেইথ ইন এ্যাকশনের সিআরসি প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস সহ সিসিডিভি ও ফেইথ ইন এ্যাকশনের অন্যান্য স্টাফবৃন্দ, বনবিবিতলা সিসিআরসি টেকনিক্যাল টিম এর ব্যক্তিবর্গ কৃষ্ণেন্দু রায, রহিম গাজী, হাফিজুর রহমান,মিনতি রানী, দিদারুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে কৃষি প্রযুক্তি নির্ভর ৮টি কৃষি প্রদর্শণী খামার তৈরির উদ্দেশ্যে সিসিডিভিকে কারিগরি সহযোগী পার্টনার হিসেবে দায়িত্ব অর্পণ করে। তারা ৮টি কৃষি প্রদর্শণী খামারে বিভিন্ন প্রযুক্তি তথা ভাসমান, বেঞ্চ, আর্থ টাওয়ার, ভার্টিক্যাল টাওয়ার, মাচা, ঝুলন্ত ও বস্তা পদ্ধতি তৈরি করেছে।
এই কৃষি প্রদর্শণী খামারের উদ্দেশ্যে বেগুন ১০ গ্রাম, কাঁচা মরিচ ৫ গ্রাম, লালশাক ৫০ গ্রাম, ধুন্দুল ৫গ্রাম, লাউ ১০ গ্রাম বীজ, ওয়াটার স্প্রে জার ৮টি, সেক্স ফেরোমন ৮টি, ইয়েলো কার্ড ৮টি, স্টিকি ট্যাপ-৮ টি, ৪০ কেজির জৈব সার ১ বস্তা, জিও বাগ-১৫৫টি বিতরণ করা হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, গাবুরা ইউনিয়নে কৃষি কাজ বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হলেও ফেইথ ইন এ্যাকশন কৃষিতে ৪০০ জনকে ৩দিনের প্রশিক্ষণ দিয়েছে। ২০০ জনকে বীজসহ অন্যান্য কৃষি উপকরণ সহায়তা দিয়েছে। বর্তমানে ৮ জন কৃষককে যে কৃষি প্রযুক্তি সহায়তা দেওয়া হচ্ছে তাতে কৃষকরা আরও উদ্বুদ্ধ হবে।
প্রধান অতিথি বলেন, ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে ভালো কাজ করছে। এভাবে কাজ করলে গাবুরা ইউনিয়নের পরিবর্তন দৃশ্যমান হবে।
অনুষ্ঠান শেসে কৃষকদের আধুনিক ও জলবায়ু-সহনশীল চাষাবাদ পদ্ধতি, মাটির লবণাক্ততা ব্যবস্থাপনা এবং নতুন প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ে চাষাবাদের সুবিধার্থে নির্বাচিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
লবণাক্ততা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে গাবুরা ইউনিয়নের কৃষকদের টেকসই ও অভিযোজনক্ষম চাষাবাদে উদ্বুদ্ধ করা এই আয়োজনের মূল লক্ষ্য।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিস্তারিত পড়ুন


