শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে সাতক্ষীরার শ্যামনগরে কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) উপজেলার গুমানতলী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক ডা. গাউসুল আজম রিজভী, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল আরেফিন লাবিব, মো. মহিদ্দুজামান এবং মনিষ বিশ্বাস। এছাড়াও গুমানতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষসহ নূরানী ও ইবতেদায়ী বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রণিজ আমিষের গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত ডিম, দুধ ও মাংস খাওয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ক্ষতিকর কোল্ড ড্রিংকস ও ফাস্টফুড পরিহার করার পরামর্শ দেওয়া হয়।
আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং হিসেবে ১ প্যাকেট (২০০ মিলি) ইউএইচটি (UHT) দুধ ও ১টি করে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকট: উপকূলে শিক্ষার্থীদের জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকটে হাজার হাজার পরিবার। উপার্জন না থাকায় পরিবার-পরিজনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’বিস্তারিত পড়ুন

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে শ্যামনগরে খালি থালা-কলস নিয়ে নারীদের ব্যতিক্রমি বিক্ষোভ
দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সুন্দরবন উপকূলের সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ব্যতিক্রমী ও প্রতিবাদী কর্মসূচিবিস্তারিত পড়ুন


