বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস


ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূল জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সুন্দরবনে এবারের রাসপূজা ও পুণ্যস্নানে পুণ্যার্থীর সংখ্যা কমে গেছে, ধস নেমেছে রাজস্ব আদায়েও।
২২ নভেম্বর (রোববার) থেকে ২৪ নভেম্বর তিন দিনের রাসপূজা ও পুণ্যস্নান শুরু হয়েছে। এবছর সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৬টি ও কোবাদক স্টেশন থেকে ১টি, মোট ৭টি বোটে ২১১ জন পুণ্যার্থী ও ১৫ জন ক্রু রওনা দেন।
২২ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় বুড়িগোয়ালিনী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে স্মার্ট পেট্রোলিং টিমের ২টি ও রেঞ্জ অফিসের ১টি, মোট ৩টি বোটে তাদের নিরাপত্তা দিয়ে খুলনা রেঞ্জের পাটকোষ্টার উদ্দেশ্য যাত্রা শুরু করে। সেখানে পৌঁছালে খুলনা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম তাদের নিরাপত্তা দিয়ে দুবলার আলোরকোলে পৌঁছে দেবে।
উল্লেখ্য,প্রতিবছর কার্তিক মাসের রাস পূর্ণিমাকে কেন্দ্র করে সাধারণত তিন দিনব্যাপী এই ধর্মীয় আচার চলে। শতবর্ষের এই উৎসবটি সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার বাণিজ্যিক বা সাধারণ ‘রাসমেলা’ বন্ধ রেখে শুধু সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা ও পুণ্যস্নানের অনুমতি দেওয়া হচ্ছে।
এবছর ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটিয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর পুণ্যার্থীরা যাত্রা শুরু করেন। এবার সব মিলিয়ে ২৯০টি ট্রলার অনুমতি পেয়েছে বলে জানা গেছে।
এবছর নিরাপত্তার স্বার্থে নির্ধারিত নৌপথ ব্যবহার এবং বন বিভাগের নির্দেশনা মানা বাধ্যতামূলক করা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড নৌপথে টহল পরিচালনা করছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কোবাদক স্টেশন থেকে এবার মোট ৩৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের চেয়ে অনেক কম। গত বছর প্রায় ৬২ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে এবছর পুণ্যার্থীর সংখ্যা অনেক কম। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কট দেওয়া হচ্ছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টারের (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) কোনোটিই নারীবান্ধববিস্তারিত পড়ুন

সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা
সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিক (৬৬) কে ২০২০ সালেরবিস্তারিত পড়ুন


