রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ীভাবে ডাস্টবিন স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা কমিউনিটি’। ডাস্টবিন স্থাপনের পাশাপাশি ক্যাম্পাসের গাছের গায়ে সচেতনতামূলক ব্যানারও টানানো হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং যত্রতত্র ময়লা ফেলা রোধ করে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্যক্রমটির উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য ও সুস্থ শিক্ষার পরিবেশের প্রধান শর্ত। স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে বলে আমি মনে করি। সাতক্ষীরা কমিউনিটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাব, তারা যেন নির্ধারিত স্থানে ময়লা ফেলে এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকে।”

সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ক্যাম্পাসে নতুন স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপনের এই উদ্যোগে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ এবং সন্তোষ প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ