নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন


নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে শহরের নিউমার্কেট মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের’ বর্বরোচিত হামলায় জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন। তাঁরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন চলাকালে নেতা-কর্মীরা “ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না” বলে স্লোগান দেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান ও সদস্য সচিব হাফেজ মোঃ সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক পলাশ ও সদস্য সচিব রবিউল, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সফিকুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান এবং পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক রুবেল।
এছাড়াও আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন ও আমিনুল ইসলাম কামিন, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজ, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং পৌর ওলামা দলের সদস্য সচিব ইকরামুল হোসেন মিলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন


