শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরিষা-পেয়াজ-রসুন-সবজি দণ্ডায়মানবস্থায় নিমজ্জিত

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ সরিষা, সবজি, রসুন, পেঁয়াজের বীজতলা। এতে একদিকে যেমন ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে পেঁয়াজ, রসুনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী মৌসুমে পেঁয়াজ,রসুনের আবাদ কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।
পাশাপাশি সরিষার ও সবজি ক্ষেত পানিতে নিমজ্জত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে আছে চাষীর কাটা ধান, পাকা ও আধাপাকা ধানের জমি। একই সঙ্গে পানিতে নিমজ্জিত পেঁয়াজ, রসুন বীজতলা। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা।

ব্রজবাকসা গ্রামের চাষী লুতফর রহমান জানান, তাঁর ২ বিঘা জমির কাটা ধান পানিতে ডুবে রয়েছে। উপজেলার ঝাপাঘাট গ্রামের শেখ শরিফুল হক জানান, তার এক জমির সরিষা আবার বোনা লাগবে। এছাড়া পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে বীজ সংগ্রহ করতে না পারলে পেঁয়াজের আবাদও ব্যাহত হতে পারে।

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম জানান, বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে।চলতি মৌসুমে ১১ হাজার ৯শ ৩৮ হেক্টর জমিতে আমন আবাদ হয়ে এর মধ্যে ৩শ ১৫ হেক্টর আমন ধান দন্ডায়মান অবস্থায় আংশিক নিমজ্জিত ও কর্তনকৃত ১৩ হেক্টর আমন ধান নিমজ্জিত এছাড়া ২৫৫ হেক্টর সরিষা দন্ডয়মান অবস্থায় আংশিক নিমজ্জিত, পেঁয়াজ ১৫ হেক্টর, রসুন ৪ হেক্টর, সবজি ৭৬ হেক্টর দন্ডয়মান অবস্থায় নিমজ্জিত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা