কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি


কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,এ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, সহ সভাপতি শামসুর রহমান লালটু, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পলাশ,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক মোর্তজা হাসান, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মিল্টন হোসেন, নির্বাহী সদস্য এস,এম ফারুক হোসেন, আহসান উল্লাহ ও আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে কলারোয়ার উন্নয়ন এবং জনস্বার্থে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ক্লাবের নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ করান ক্লাবের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন


