রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দেবহাটায় পল্লী বিদ্যুতের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। এ সময় তাঁকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি আইসক্রিম কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী জাহিদ হাসান (৩৩) দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদ হাসান দৈনিক ‘রূপান্তর প্রতিদিন’ ও ‘দৈনিক সাতক্ষীরার খবর’ পত্রিকায় সাংবাদিকতা করেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে দেবহাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের একটি অভিযানের খবর পেয়ে তিনি উপজেলার দক্ষিণ সখিপুর এলাকার একটি আইসক্রিম কারখানায় যান। সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছিল।

অভিযানের তথ্য জানতে চাইলে কারখানার মালিক আজগর আলীসহ সংশ্লিষ্টরা তাঁর ওপর চড়াও হন। তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা ও মানহানিকর কথা বলা হয়। একপর্যায়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।

পরে বিষয়টি দেবহাটা থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোবাইল ফোনটি উদ্ধার করে।

দেবহাটা পল্লী বিদ্যুৎ সাব-জোনালের এজিএম আল আমিন হোসেন জানান, অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে আইসক্রিম কারখানা পরিচালনার অভিযোগ পেয়ে রবিবার সখিপুরের নিউ সততা আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটির চারটি বৈদ্যুতিক মিটার খুলে আনা হয়। আরো বলেন, অভিযানের ভিডিও ও ছবি ধারণ করতে গেলে কারখানা কর্তৃপক্ষ একজন সংবাদকর্মীকে লাঞ্ছিত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সংবাদকর্মী জাহিদ হাসান বলেন, “অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযানের খবর পেয়ে আমি কারখানায় যাই। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক আজগর আলী ও এক নারী আমার ওপর চড়াও হন। তাঁরা আমাকে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। পরে ওসিকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলারবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালীবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ