মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন। এসআরবি সূত্রে জানা গেছে, বাহিনীটির এসআরবি-১ ইউনিটের একটি দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদবিস্তারিত পড়ুন

পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির (CCDB) ‘শক্তি প্রকল্প’-এর উদ্যোগে বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৬ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী। সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। ঘরে বসেই পরিবেশবান্ধব উপায়ে আর্থিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর-পিপি) অ্যাডভোকেট মো. আকবর আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল ইসলাম বাপ্পির নেতৃত্বে তাঁরা এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মো. আকবর আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ছাত্রদলের নেতাকর্মীরা। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহি, জেলা ছাত্রদলের সাবেকবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ

দেবহাটা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের বাইপাস হর্টিকালচার সংলগ্ন বেতলা মাঠে ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে ফ্রান্স ৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবসে বীজের উৎপাদন ও জাত সম্পর্কে ইউনাইটেড সীড কোম্পানির সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আব্দুল মজিদ বলেন, ফ্রান্স ৪৫ আগাম জাতের একটি হাইব্রিড ফুলকপি । এরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে কাপসন্ডা গদাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে পূজার শুভ সূচনা করা হয়। মন্দিরের পুরোহিত রনজিত চক্রবর্তী জানান, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে,১৭ নভেম্বর, মঙ্গলবার মঙ্গলঘট স্থাপন ও দেবীর আবাহনের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা।শ্রী শ্রী চণ্ডীপাঠ। ভক্তবৃন্দের পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ। ১৮ নভেম্বর, বুধবার শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীরবিস্তারিত পড়ুন