সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার প্রধান সড়কগুলোতে এই মিছিল করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যবিস্তারিত পড়ুন
আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু । গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার ১১ টি ইউনিয়নের প্রশাসনিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস. এম. ছায়েদুর রহমান বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্ব পালনের বিকল্প নেই। শিক্ষাব্যবস্থাকে কেবল সংখ্যাগত প্রসারের গণ্ডি থেকে বের করে প্রকৃত উৎকর্ষের দিকে নিয়ে যাওয়ার সময় এটি। একটি জাতির ভিত্তি মূলত তার শিক্ষাব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত, যার মূল চালিকাশক্তি হলো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এই তিন পক্ষের নিবিড় মেলবন্ধন ছাড়া শিক্ষার মানোন্নয়ন অসম্ভব। শিক্ষকদের ভূমিকা কেবল পাঠ্যবইয়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর শহরের নিউ মার্কেট মোড়স্থ জাসাসের প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জাসাসের আহ্বায়ক ও সুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের আহ্বায়ক হাফেজ মো. সালমান কাদের, সদস্য সচিব মো.বিস্তারিত পড়ুন
তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগ এবং ৪০টি গ্রাম প্রকল্পে ৪৫ লাখ টাকা পুনর্বিনিয়োগ করা হয়েছে। একই সঙ্গে সব প্রকল্প গ্রামে সাইনবোর্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) তালা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী তৌফিক ইমরান, অসিত রায়,বিস্তারিত পড়ুন
তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেলবিস্তারিত পড়ুন
৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!

সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেচো পাওয়া যায়। এই পানি খাওয়া তো দূরের কথা, দৈনন্দিন কাজেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে প্রতিমাসে দেড় থেকে দুই হাজার টাকার পানি কিনে খেতে হয় পৌরবাসীকে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পানির সংকট নিরসনে আট দফা সুপারিশ তুলে ধরেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুপারিশগুলো হলো, পানি সরবরাহ ও পরিশোধনের ব্যবস্থা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা; শহরের প্রতিটি বাড়িতে ছাদের বৃষ্টির পানি সংরক্ষণবিস্তারিত পড়ুন
তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : তালায় কলেজছাত্রী মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বাবা মো. লিটন শেখ। একই সঙ্গে মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে এসে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার ধুলান্ডা গ্রামের বাসিন্দা ওবিস্তারিত পড়ুন

