রবিবার, নভেম্বর ১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে চিকিৎসা ব্যয় বাবদ এ অর্থ কেটে নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত এ ব্রিফিংয়ে তিনি বলেন, সৌদি সরকার কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকাবিস্তারিত পড়ুন
রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি

রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ‘রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক বিপ্লব করে শুধু দেশের পরিবর্তন করা যাবে না। দেশকে এগিয়ে নিতেবিস্তারিত পড়ুন
১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম

দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ই-রিকশার নিবন্ধন প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেয়া হবে নিবন্ধন। তবে বর্তমানে চলাচলরত রিকশা মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত চলবে। তিনি বলেন, সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এই ঘোষণা দেন তিনি। মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বাকি সদস্যরা হলেন- মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, এবিএম শামছুদ্দিন ও বাবুল আখতার। এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেনবিস্তারিত পড়ুন
হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে হাইকোর্টে জামিন চান মেজর (অব.) আখতারুজ্জামান। গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন
যে ছয় নতুন রুটে একক কোম্পানির অধীনে চলবে বাস

রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) প্রাথমিক পর্যায়ে ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে ৬টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যে ছয়টি নতুন রুটে চলবে একক কোম্পানিরবিস্তারিত পড়ুন
তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। টঙ্গী নৌ পুলিশ সূত্র জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়। একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ারবিস্তারিত পড়ুন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, তা এখনো সুনির্দিষ্ট করে জানানো হয়নি। এমতাবস্থায় তাদের মধ্যে হতাশা রয়েছে। এদিকে এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে কবে নাগাদ নতুনবিস্তারিত পড়ুন
রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ একাধিক শীর্ষ নেতারা বিক্ষোভে নেমেছেন। এদিকে দিল্লিতে পাল্টাপাল্টি পদযাত্রা ও সমাবেশ করছে বিরোধী ইন্ডিয়া জোট ও শাসক দল বিজেপি। রোববার (১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অধিবেশন চলাকালে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ১৩ কোটি ২০ লাখ ভোটার বাদ দেওয়া ও নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ এনে প্রস্তাব পাস করে ইন্ডিয়া জোট। রামলীলাবিস্তারিত পড়ুন

