সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ভারতীয় শাড়ি, বোরকা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজারমূল্য ২ লাখ ৪২ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ৪/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিনদাড়ি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করে। একই সীমান্ত পিলারের ৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে মাদরা বিওপির টহল দল।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আয়সার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করে। জব্দ করা ইয়াবার সিজারমূল্য ৩ হাজার টাকা।
সব মিলিয়ে চারটি অভিযানে ২ লাখ ৪২ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন


