কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকা-ের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জি কে এম পাইলট হাইস্কুলের সামনে দিয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা গোলাম রসুল, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ও ইব্রাহিম হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
সাতক্ষীরা কলারোয়ায় কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসিবিস্তারিত পড়ুন


