বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন, রাস্তার পাশ থেকে গাছ কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উপজেলার ইলিশপুর গ্রামের হাসানুজ্জামান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দলীয় কারণে বর্তমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পটুনি গ্রামের মুত্তাকিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে মুত্তাকিন আমার নিকট থেকে সম্প্রতি কয়েক দিনের জন্য ৭০ হাজার টাকা হাওলাদ স্বরূপবিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়মে ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফি, গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা, চলাচলের রুট, পার্কিং ও ব্যাটারি চার্জিংয়ের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অতিরিক্ত যাত্রী বহন এবং নিষিদ্ধ সড়কে চলাচলকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারিবিস্তারিত পড়ুন

দাফন সম্পন্ন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসা থেকে বের হওয়ার সময় সঙ্গে ছিলেন বন্ধু দ্বীপ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। ফুটেজ অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের কিছু আগে তাহসিফের বাসার নিচতলায় আসেন দ্বীপ। সেখানে প্রথমে মোটরসাইকেলে নিজের হেলমেট রাখেন তিনি। এরপর পোশাক দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় তাকে। ওই ফুটেজে আরও দেখা যায়, এর কিছুক্ষণ পরবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, ‘বিষয়টি নিয়ে কাজ চলছে।’ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‎সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রতিদিন কারাগার থেকে যে পরিমাণ আসামিকে কোর্টে হাজির করতে হয় ধার্য তারিখে, এই হাজির করাটা একদিকে যেমন মোবিলাইজেশনের ব্যাপার; আমার গাড়ি লাগছে, সিকিউরিটি দিতে হচ্ছে এত ঝামেলারবিস্তারিত পড়ুন

অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু আইন করে অপতথ্য মোকাবিলা করা সম্ভব নয়; পাশাপাশি মানুষকে সচেতনও করতে হবে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও বয়স্ক ব্যক্তিদের তথ্য যাচাইয়ের বিষয়ে শিক্ষা দিতে হবে। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬ উপলক্ষে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসানবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুর ছড়িয়ে পড়েছে মাদ্রাসার তরুণ প্রাণগুলোর মাঝে। জাতীয় কবির সৃষ্টিশীল ভাবধারা ও আদর্শকে শিক্ষার্থীদের কর্ম ও মননে চিরভাস্বর রাখার দীপ্ত প্রত্যয়ে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ​ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদযোগে উদযাপিত ‘নজরুল বর্ষ ২০২৬’-এর অংশ হিসেবে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়। ​মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন পদ্মশাখরা ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। পদ্মশাখরা বিওপির অভিযানে ভাঙ্গার মুখ এলাকা থেকে ২বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন