শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে ৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মেয়ে এবং রায়পুর মাধ্যমিক বিদ‍্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৫) নিজ বাড়ির সামনে থেকে গত দুই দিন পূর্বে বিকালে জাহিদ হাসান সহ ৫ জন ব‍্যাক্তি অপহরণ করেন। এবিষয়ে মেয়ের মা বাদী হয়ে জাহিদ হাসান পিতা কলিম সরদার ছোট, কলিম সরদার ছোট পিতা ফজর আলী সরদার, রেহেনা খাতুন স্বামী কলিম সরদার,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার

২৪ শে অক্টোবর শনিবার সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরাকূত হলেন— ইবাদুল ইসলাম, রেজাউল ইসলাম, জোবায়ের হোসেন, মোস্তাকিন হোসাইন, ইমাদুল ইসলাম ও আজগর আলী। তাঁদের সবার বাড়ি কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিদের ২৪ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে সেগুলোর তদন্তের দাবি জানান বক্তারা। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা প্রেসক্লাব চত্বরে তালা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন একাত্তর টিভিরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণে বাধা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাঃ নাহিদ বেদৌরা নামে এক নারী আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ডাঃ নাহিদ বেদৌরা তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। গত ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে একই এলাকার মোঃ ওবায়দুল্লাহ মোল্যা (৪৫) ওবিস্তারিত পড়ুন

হাম উপসর্গ কেড়ে নিল আরও ৮ শিশুর প্রাণ

হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট হাম উপসর্গ রোগীর সংখ্যা দুই লাখবিস্তারিত পড়ুন

আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকেন, অথচ তিনি তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটা লজ্জার বিষয়! তার মানে, আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ রকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউসে ইলেকট্রনিকবিস্তারিত পড়ুন

এমপির বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ। একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি। সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানবিস্তারিত পড়ুন

গত ১৭ বছর পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বিগত ১৭ বছরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে একধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল। জনগণের সেই হারানো আস্থা পুনরুদ্ধার এবং শান্তি প্রতিষ্ঠায় পুলিশকে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়—সেই লক্ষ্যেই আমার এই খুলনা সফর। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিও থেকে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘একান্ত নিজস্ব’। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করবেন তারেক রহমান। ওই সফরের প্রস্তুতির কথা বলে রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে এক সংলাপ শেষে সাংবাদিকরা এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছেবিস্তারিত পড়ুন

কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লা নগরে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুলসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলাবিস্তারিত পড়ুন