রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকার টিকিটে ১০ মিনিটের জন্য নৌকায় ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। প্রতিটি নৌকায় চার থেকে ছয়জন বসার ব্যবস্থা থাকলেও নেই লাইফ জ্যাকেট। নৌকা পরিচালনাকারী ইজারাদারও স্বীকার করেছেন, তাঁদের কাছে লাইফ জ্যাকেট নেই। ফলে প্রশ্ন উঠেছে, রাতের অন্ধকারে দীঘির পানিতে দুর্ঘটনা ঘটলে যাত্রীদের জীবন রক্ষায় প্রস্তুতি কতটা? স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরদীঘিতে নৌভ্রমণের জন্য রয়েছে মোট নয়টি নৌকা। প্রতিটি নৌকায় চার থেকে ছয়জনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এসময় তিনি নবনিযুক্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের মূল ভিত্তি। আর শিক্ষকবিস্তারিত পড়ুন
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১৮ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের সদর থানা সড়ক, প্রেসক্লাব সড়ক ও শহরের পাকাপোলসহ বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কবিস্তারিত পড়ুন
যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে। শিশুটি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের দিনমজুর ইমদাদুলের সন্তান। স্থানীয়রা জানান, শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাড়ীর সবার অগোচরে বাড়ীর পাশের একটি পুকুরে নেমে শিশুটি ডুবে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা নিখোঁজ থাকার পর অনেক খোঁজাখুঁজির একপার্যায়ে বাড়ীর পাশের আহাদ আলীদের পুকুর থেকে শিশু জুনায়েদের মৃতদেহ স্বজনরা উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতি ও তাদের দুই শিশুকন্যা। রিসোর্টের শৌচাগার থেকে উদ্ধার হওয়া চারজনের দগ্ধ মরদেহ তাদের হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা। তবে মরদেহগুলোর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত না হওয়ায় পরিবারটির সদস্যদের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মণিরামপুর থানা পুলিশ বলছে, তারা নিশ্চিত হয়েছেন যে তুহিন, তার স্ত্রী ও দুই সন্তান অগ্নিকান্ডে মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন মণিরামপুর হাসপাতাল মোড়সংলগ্নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় এর নেতৃত্বে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে মতবিনিময় করেন এবং জেলা পরিষদের প্রশাসক কেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে এসআরবি ও পুলিশের যৌথ বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে জেলার কালিগঞ্জ থানার বিষ্নুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বশির আহমেদ এর বাড়ি থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনবিস্তারিত পড়ুন
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবিস্তারিত পড়ুন
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সহিংসতা নয়, সুবিচার চাই। সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে দেশব্যাপী শিশুনির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর-২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে এক্টিভিস্টা সাতক্ষীরার আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, নেটওয়াক, সাংবাদিক এবং অন্যান্য সংগঠনের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সহিংসতা নয়, সুবিচার চাই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন
চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে চায়ের আড্ডা। হাটবাজার, মোড় ও চায়ের দোকানগুলোতে এখন আলোচনার প্রধান বিষয় নির্বাচন। কে হবেন আগামী দিনের চেয়ারম্যান, কোন দল কাকে মনোনয়ন দেবে, আর কার পক্ষে জনসমর্থন বেশি—এসব প্রশ্ন নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সব মিলিয়ে ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ ও কৌতূহল। পাড়া-মহল্লা ওবিস্তারিত পড়ুন

