দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন


সহিংসতা নয়, সুবিচার চাই। সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে দেশব্যাপী শিশুনির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর-২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে এক্টিভিস্টা সাতক্ষীরার আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, নেটওয়াক, সাংবাদিক এবং অন্যান্য সংগঠনের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সহিংসতা নয়, সুবিচার চাই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এক্টিভিস্টা সাতক্ষীরা, আয়োজনে মানবনন্ধনে অংশগ্রহন করেন জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, ইয়ূথ এ্যালায়েন্স নেটওয়াক, সিডো, স্বদেশ, প্রগতি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানাবধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বিডি ক্লিন, ভিবিডি, জেডিএফ, প্রতিবন্ধি পুনবাসন কল্যান সমিতি, সাংবাদিক সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু হত্যা, নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং মব সৃষ্টির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করে। এসব সহিংসতা ব্যক্তির মৌলিক অধিকার ও মানবিক মর্যাদাকে ক্ষুন্ন করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করে।
অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দেওয়া, জনতার চাপে শাস্তি প্রদান কিংবা গুজব ও উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। অপরাধের নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায়সংগত বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এ প্রেক্ষাপটে যুবসমাজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যুবসমাজ শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে না, বরং মানবাধিকার সুরক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, সচেতনতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে।
হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা। অপরাধের নিরপেক্ষ তদন্ত, দোষীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো।শিশু ধর্ষণ, গুজব, উসকানি, গণপিটুনি ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি করা। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সব মানুষের নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষায় যুবসমাজকে সংগঠিত করা। সহিংসতামুক্ত, বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গঠনে যুবসমাজ, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা।
মানববন্ধনের কার্যক্রম ছিল যুবসমাজের অংশগ্রহণে শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন। হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতাবিরোধী ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন। মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান। ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশ এবং অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি উত্থাপন। গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তি, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও আইনসম্মত প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেওয়া।
“সহিংসতা নয়, ন্যায়বিচার চাই; মব নয়, আইনের শাসন চাই; ভয়মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে যুবসমাজ ঐক্যবদ্ধ হই।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন


