শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে জোরপূর্ব ক্রয়কৃত জমির গাছ কাটার অভিযোগ উঠেছে। গাছ কাটতে বাঁধা দেওয়ায় খুন জখমসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী অসহায় পরিবার। খানপুর এলাকার কাসেম আলীর ছেলে রওশন আলীর অভিযোগ সূত্র থেকে জানা যায় যে, শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামের হাবিবুল্লাহ মোড়লের ছেলে আব্দুল আজিজ মোড়ল (৬৫), আব্দুল আজিজ মোড়লের ছেলে মোঃ আনারুল ইসলাম (৩৫), মৃত নিজাম উদ্দিন আকুঞ্জির ছেলে ফিরোজ আকুঞ্জি (৫৫) ও আব্দুল আজিজ মোড়লের স্ত্রী নার্গিস বেগম (৫৫) পরসম্পদ লোভী ও হিংস্র প্রকৃতির ব্যক্তিরা ভুক্তভোগী রওশন আলীর সাথে বিবাদীদের জমিজমার বিরোধের জের ধরে গত ২৪ নভেম্বর অনুমান ভোর ৬টার দিকে বাদী রওশন আলীর ক্রয়কৃত জমিতে লাগানো আম গাছ, লিচু গাছ, কলাগাছ, কচু গাছ সহ জমিতে লাগানো অন্যান্য গাছ গাছালি জোরপূর্বক কেটে ফেলে অনেক টাকার ক্ষতি সাধন করে। গাছ কাটতে বাঁধা দেওয়ায় মিথ্যা মামলা ও খুন জখনসহ বিভিন্ন ভাবে হয়রানি করার হুমকি দিয়ে চলে যায়। অসহায় পরিবারটি নিরুপায় হয়ে নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাতক্ষীরা সদর থানার জিডি নং-১৫৮৯। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার জানান, আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের অভিযোগটি আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং সেই সাথে সঠিক বিচারের আশায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন