শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজন সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে `স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)’ প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার এক বর্ণিল ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নেন কিশোর-কিশোরী,যুব ও অভিভাবক’রা। দিনব্যাপী এ আয়োজনে ফুটবল ম্যাচের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যবাহী বিশ বালিশ ও চেয়ার সেটিং খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ডেইলি স্টার সাতক্ষীরার স্টাফ রিপোর্টর কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, জেলা ফুটবল এসোসিয়েশন কোষাধাক্ষ মাসুদ আলীসহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন।

উক্ত দিনব্যাপি আয়োজনে ফুটবলসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনে সকাল থেকেই মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক মনোভাব, দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়। বিশেষ করে শিশুদের খেলায় অংশগ্রহণ এবং তাদের উৎসাহ দিতে অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন বয়সী মানুষের সম্মিলিত উপস্থিতি প্রমাণ করে, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি কার্যকর মাধ্যম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিশু ও যুবদের সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা শিশু ও যুবদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্ব, দলগত কাজ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করে।
তারা আরো বলেন,SPiRiT প্রকল্পের এ আয়োজনের মাধ্যমে শিশু ও যুবদের পাশাপাশি পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে। খেলাধুলাকে শিশু ও যুবদের সুরক্ষা, সহনশীলতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কমিউনিটির সম্পৃক্ততা ও সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শকবিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়