বুধবার, নভেম্বর ১১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট লাগানো যাবে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএ’র অফিশিয়াল ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি নথিতে এ সংখ্যা কম থাকলেও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও মানবিক সহায়তা দিতে গিয়ে দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসববিস্তারিত পড়ুন
বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনার শাসনামলে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ফারহান হক নিজের অবস্থানের কথা ব্যাখ্যা করেন। সাংবাদিক প্রশ্ন তুলে ধরেন, ‘আপনি জানেন যেবিস্তারিত পড়ুন
রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে অর্থ পরিশোধের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে এ সুবিধা পাবেন ব্যবসায়ীরা। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় সর্বোচ্চ ৯০ দিনবিস্তারিত পড়ুন

