সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী


সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি (পাবলিক প্রসিকিউটর-পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আকবর আলী।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
অ্যাডভোকেট মো. আকবর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক। তিনি ৬ জুন ২০০৭ সালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন।
দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।
এ ছাড়া তিনি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বে তিনি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা ও আইনি কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সিসিটিভি শক্তি প্রকল্পের আওতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া (সফির বাঁশতলা) এলাকায় পাঁচবিস্তারিত পড়ুন


